Wednesday, June 19, 2013

লিনাক্স মিন্ট ১৫ ‘অলিভিয়া’- অপূর্ব হার্ডওয়্যার সাপোর্ট!


ছবিঃ লিনাক্সমিন্ট ১৫ মেট এডিশন

দিনকে দিন লিনাক্স যে পরিপূর্ণ থেকে পরিপূর্ণতর হচ্ছে তা লিনাক্সমিন্ট ১৩, ১৪ এবং সর্বসাম্প্রতিক ১৫ দেখলেই বোঝা যায়। লিনাক্সমিন্টের এ তিনটা ভার্সন ব্যবহার করলেই বোঝা যায় এটি ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। বিশেষত লিনাক্সমিন্ট ১৫- যার কোডনেম দেয়া হয়েছে কিনা ‘অলিভিয়া’- ব্যবহার করলে চমকে যেতে হয়। চমকে যেতে হয় এর স্প্ল্যাশস্ক্রীণের এবং নতুন বুটস্ক্রীণের কারণে না, এর গতি আর হার্ডওয়্যার সাপোর্ট দেখে।

ছবিঃ লিনাক্সমিন্ট ১৫ মেট মেনু

আমার ইন্টেল ডুয়াল-কোর ডেস্কটপে লিনাক্সমিন্টের সাম্প্রতিক ভার্সনগুলো মানে ১৩, ১৪, ১৫-এর সবগুলোরই সকল এনভায়রনমেন্ট মানে সিনামন, মেট, কেডিই এবং এক্সএফসিই সবগুলোই সমানরকম পারফরম্যান্স দেখায়। পার্থক্যটা দেখতে পাই যখন ওগুলো আমার এএমডি ডুয়াল-কোর ল্যাপটপে ব্যবহার করি। লিনাক্সমিন্টের ১৩, ১৪, ১৫-এর সিনামন এডিশন ভাল না চললেও মেট, এমনকি কেডিই এবং অবশ্যই এক্সএফসিই প্রথম দৃষ্টিতে সমানতালে বেশ ভালই চলে। কিন্তু ভিএলসি প্লেয়ারে ভিডিও চালালেই মনটা খারাপ হয়ে যায়। এএমডি’র জন্য ক্যাটালিস্ট ড্রাইভার ইন্সটল না করলে জিনোম এম প্লেয়ার দিয়ে কিছু কিছু হাই ডেফিনিশন ভিডিও চললেও ভিএলসি দিয়ে অধিকাংশই চলে না।
ছবিঃ কাজা ফাইল ম্যানেজার এবং মেট কন্ট্রোল সেন্টার

কিন্তু লিনাক্সমিন্ট ১৫ একেবারে আলাদা। লাইভ সিডি চালিয়েই মুগ্ধ হয়ে গেলাম। ওয়াও! ইন্সটলও দিয়ে ফেললাম তাৎক্ষণিকভাবে।
 
ছবিঃ লিনাক্সমিন্ট ১৫ আপডেট ম্যানেজার

এতে জিনোম এম প্লেয়ার দিয়ে আমার সব হাই-ডেফিনিশন ভিডিও তো চলেই, এখন দেখছি ভিএলসি দিয়েও সব চলে। কারণটা কী? কারণটা একটু পরেই বুঝতে পারলাম- যখন কিনা ক্যাটালিস্ট ড্রাইভার ইন্সটল করতে ধরলাম। দেখলাম এ ড্রাইভার আগেই ইন্সটল করে দেয়া আছে। কী অপূর্ব! মুগ্ধ হয়ে গেলাম। তার মানে সব ধরণের হার্ডওয়্যারে যাতে স্মুথলি চলতে পারে তার সকল বন্দোবস্ত আগেই করা আছে। এরকম ডিস্ট্রোই তো আমাদের প্রত্যাশা!

ছবিঃ লিনাক্সমিন্ট ১৫ সফটওয়্যার ম্যানেজার

গতিও আরো দুর্দান্ত। ব্যাপারটা কী? আগের থেকেও গতি এত বেড়ে গেল কী করে? পরে বুঝলাম এতে যে লিনাক্স কার্ণেল ব্যবহার করা হয়েছে তা হল ৩.৯ যেটা কিনা এ গতির জন্য দায়ী।
 
আসলে লিনাক্সমিন্টের কাছে আমাদের অনেক প্রত্যাশা, প্রত্যাশা বললে ভুল হবে, দাবী। এ আমাদের ভালবাসার কারণে সৃষ্ট দাবী। একটা পরিপূর্ণ ডিস্ট্রো যেটা কিনা আমাদের মেশিনে ফ্ললেস চলবে, প্রয়োজনীয় সকল এপ্লিকেশন, ইউটিলিটি, কোডেক দেয়া থাকবে, কম্পিউটিং হবে একইসঙ্গে কাজের এবং ফান- এরকমটাই আশা আমাদের লিনাক্সমিন্টের কাছে। লিনাক্সমিন্ট বরাবরই আমাদের প্রত্যাশা পূরণ করে চলেছে এবং ক্রমশঃই আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে বহুদূর অন্য এক দিগন্তে নিয়ে যাচ্ছে। লিনাক্সমিন্ট এবং লিনাক্সপ্রেমীদের সকলের জন্য রইল শুভকামনা। হ্যাপী লিনাক্সিং!

0 comments:

 
Theme Template by BTDesigner · Powered by Blogger