Wednesday, February 20, 2013

লিনাক্স মিন্ট ১৪ কেডিই -আহা অপূর্ব!


লিনাক্সমিন্ট ১৪: এ মূহুর্তের জনপ্রিয়তম কেডিই ডিস্ট্রো

                                                           স্ক্রীণশট: লিনাক্সমিন্ট ১৪(নাদিয়া)
                                                                 লিনাক্সমিন্ট হোমপেজ

জনপ্রিয় এ ডিস্ট্রোটির নাম এখন সবার জানা। শুধু জানা নয়, ডিস্ট্রোওয়াচ এবং বিভিন্ন বিখ্যাত রিভিউ মোতাবেক এটি এখন জনপ্রিয়তম কেডিই ডিস্ট্রো।

লিনাক্সের জগতে উবুন্টু নিঃসন্দেহে সর্বাধিক উচ্চারিত নাম। লিনাক্সমিন্ট এই উবুন্টু-র উপর ভিত্তি করে তেরি করা একটি অপারেটিং সিস্টেম। উবুন্টুকে কাস্টমাইজ করে এবং এর সাথে প্রোপ্রাইটরি কোডেক জুড়ে দিয়ে এটি যেন একটি অনন্য ডিস্ট্রো হয়ে উঠেছে। এটি যেন সকলের মন কেড়ে নিয়েছে। সেকারণে ডিস্ট্রোওয়াচ-এ এটি অনেকদিন ধরে শীর্ষস্থানটি দখল করে বসে আছে।

লিনাক্সমিন্টের বর্তমান ভার্সন চলছে ১৪, যার কোডনাম ‘নাদিয়া’। এটি উবুন্টু ১২.১০-এর ভিত্তি করে তৈরি।
লিনাক্সমিন্ট বর্তমানে চারটি ডেস্কটপ এনভায়রনমেন্ট(ডিই)-যুক্ত আলাদা আলাদা আএসও পাবলিশ করে। ডিই-গুলো হল সিনামন, মেট, কেডিই এবং এক্সএফসিই।

অবশ্য লিনাক্সমিন্ট বর্তমানে ডেবিয়ান লিনাক্স-এর উপর ভিত্তি করেও অন্য একটি ভার্সন বের করে যেটাকে বলা হয় এলএমডিই(অর্থাৎ লিনাক্সমিন্ট ডেবিয়ান এডিশন)। সেটি আসলে ভিন্ন প্রসঙ্গ। লিনাক্সমিন্ট বলতে মূলত উবুন্টুর উপর ভিত্তি করে তৈরি করা লিনাক্সমিন্টকেই বোঝানো হয়।

আমি লিনাক্সমিন্ট ১৪-এর বিভিন্ন ডিই-যুক্ত সবগুলো আএসও ট্রাই করেছি। কম-বেশি সবগুলেই ভাল লেগেছে- সিনামন,মেট,এক্সএফসিই। কিন্তু লিনাক্সমিন্ট কেডিই লেগেছে অসাধারণ!

আমার সিস্টেমের সিপিউ ইন্টেল ডুয়েল কোর-এর এবং র‌্যাম ২ গিগাবাইট। কনফিগারেশন খুব ভাল নয় বলতে হবে। কিন্তু এতেই লিনাক্সমিন্ট কেডিই ১৪ চলেছে দুর্দান্ত! এমনিতেই লিনাক্সমিন্টে সবকিছুই চলে আউট-অফ-দি-বক্স, এক্ষেত্রে যেন মানটা আরো ভালো।

আমি ওয়াইন দিয়ে সিনামনে গেম খেলে দেখেছি কিছু গেম খেলার পর এক্সিট করলে ডেস্কটপটা কেমন যেন জুম হয়ে অস্বাভাবিক হয়ে যায়, পরে লগ আউট করে লগ ইন করলে আবার ঠিক হয়ে যায। কিন্তু লিনাক্সমিন্ট ১৪ কেডিই-তে মোটেও এমনটা হয়না। পিসিলিনাক্সওস-এ দেখেছি আইবাস দিয়ে বাংলা লেথা  কিংবা মোবাইল-কে মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেট চালানো কী কঠিন ব্যাপার। কিন্তু লিনাক্সমিন্ট ১৪ কেডিই কোনটাই কোন সমস্যা করেনি। মাঝে মাঝে মনে হয় এটি বিরক্তিকর ভাবে সমস্যাবিহীন।

আমি সাবায়ন ১০ কেডিই, পিসিলিনাক্সওএস, ওপেনসুসে ১২.২ কেডিই, ফেডোরা ১৭ কেডিই, স্ল্যাকওয়্যার ইত্যাদি কেডিই ডেস্কটপ ইন্সটল করে ক’দিন করে কাজ করেছি। কিন্তু প্রায়শই কোন নো কোন বিরক্তিকর সমস্যায় পড়েছি যেটা কিনা আমার স্বল্পজ্ঞানে এবং বিভিন্ন  ইন্টারনেট ফোরামের সহায়তায় কখনও সমাধান করতে পেরেছি, কখনও পারিনি। কিন্তু ‍লিনাক্সমিন্ট ১৪ কেডিই-তে কোনও একটা সমস্যায় পড়িনি- not a single one!

অবশেষে এটি আমার কাছে উইন্ডোজের চাইতেও বড় জায়গায় অধিষ্ঠিত হয়েছে।

সুমন চট্টোপাধ্যায়ের একটা গান মনে পড়ে-
হাত পেতে নিয়ে চেটেপুটে খাই
বিসমিল্লার পাগলা সাঁনাই...

ওস্তাদ বিসমিল্লাহ খাঁ আজ আমাদের মাঝে নেই। তাঁর আত্মা বেহেস্তবাসী হোক। তিনি নিশ্চয়ই ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন তাঁর অনন্য সাঁনাইবাদনের জন্য। তাঁর সানাই-এর সুর কার না ভাল লাগে। তাঁর সাঁনাই-এর সুর শুনে সমঝদার ব্যক্তির যে ভাল লাগা কাজ করে সে ভাবটাকে প্রকাশ করা মুস্কিল। সে ভাব শুধু এভাবে প্রকাশ করা যায় যে- খুব ভাল খাবার পেলে যেমন মানুষ হাতে নিয়ে চেটেপুটে খায়, তেমন করে মনে হয় সুরটাকে হাত পেতে নিয়ে চেটেপুটে খাই।

আমারও অনেক সময় অনেক গান শুনলে মনে হয় সুরটাকে হাত পেতে নিয়ে চেটেপুটে খাই, আর লিনাক্সমিন্ট ১৪ কেডিই-কে দেখলে মনে হয়-  আহা অপূর্ব!

0 comments:

 
Theme Template by BTDesigner · Powered by Blogger